শ্যামনগরে নবাগত ওসিকে সুন্দরবন প্রেসক্লাবের সংবর্ধনা
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাবের সদস্যরা। ২১ আগস্ট বিকেলে সুন্দরবন প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্যামনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও জনসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। নবাগত ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, শ্যামনগরকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশ কাজ করবে এবং এতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। প্রেস ক্লাবের নেতারাও অপরাধ দমনে পুলিশকে বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান ও পীযুষ বাউলিয়া পিন্টুসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।






