সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ফল ঘোষণা: সভাপতি রওশন, সম্পাদক রজব
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোট গ্রহণ চলে। এতে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৩ জন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ রওশন আলী (গরুর গাড়ি প্রতীক) ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মিরাজ মাহমুদ (আনারস প্রতীক) পেয়েছেন ৫০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আলহাজ মো. রজব আলী খাঁ (চেয়ার প্রতীক) ৫৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম বাবু (হরিণ প্রতীক) পান ৫২১ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে ফজলুর রহমান (৫৬৫ ভোট), সহসাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলাম (৬৪৮ ভোট), কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম (৬০৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ (৫৯৬ ভোট), প্রচার সম্পাদক পদে মো. নুরুজ্জামান (৫৯৬ ভোট), দপ্তর সম্পাদক পদে আখতারুজ্জামান (৫৩৭ ভোট) ও ক্রীড়া সম্পাদক পদে আনারুল ইসলাম (৫৬৫ ভোট) বিজয়ী হয়েছেন। ধর্মবিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন আবু রায়হান, মহিদুল ইসলাম ও খাইরুল ইসলাম।






