সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মহিলা পরিষদের মানববন্ধন
রবিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগমের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক জোৎ¯œাা দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক রানা লুইস গাইন, অর্জন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজহারুল ইসলাম, মহিলা পরিষদের সহ-সভাপতি শামিমা সুলতানা. সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাছরিন, ব্রাঞ্চ এক্্িরকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি নারী ও কন্যাশিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, অনলাইন নিপীড়ন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায় কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।
বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছে। কিন্তু বাস্তবে আমরা এখনো সেই নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারিনি। তাই আজকের এই মানববন্ধন কেবল প্রতিবাদ নয়, এটি একটি সামাজিক জাগরণের আহ্বান। আমরা চাই প্রতিটি পরিবারে মানবিক শিক্ষা নিশ্চিত হোক, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হোক। প্রেসবিজ্ঞপ্তি









