শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

হারিয়ে যাচ্ছে আশাশুনির ঐতিহ্যবাহী কুয়া-ইন্দারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
হারিয়ে যাচ্ছে আশাশুনির ঐতিহ্যবাহী কুয়া-ইন্দারা

সচ্চিদানন্দ দে সদয়

একসময় আশাশুনির গ্রামাঞ্চলে সুপেয় পানির অন্যতম প্রধান উৎস ছিল কুয়া বা ইন্দারা। বাড়ির আঙিনায়, পুকুরপাড়ে কিংবা পুরোনো বসতভিটার পাশে ইট দিয়ে বাঁধানো গভীর কুয়া ছিল গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য। বিকেল কিংবা সন্ধ্যায় কলসি নিয়ে নারীদের কুয়া থেকে পানি সংগ্রহের দৃশ্য ছিল নিত্যদিনের। সময়ের পরিবর্তনে সেই দৃশ্য এখন প্রায় হারিয়ে গেছে। আশাশুনির বিভিন্ন পুরোনো বাড়িতে এখনো কোথাও কোথাও দেখা যায় মজে যাওয়া কুয়া বা ইন্দারার অস্তিত্ব।

 

কোনোটি আগাছায় ঢেকে গেছে, কোনোটি মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। আবার কোনো কোনো বাড়িতে কুয়ার জায়গায় স্থাপন করা হয়েছে নলকূপ। অনেক পরিবার এখন বৈদ্যুতিক মোটরের সাহায্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, আশির দশক পর্যন্ত অনেক এলাকায় কুয়া বা ইন্দারার পানি পান ও রান্নার কাজে ব্যবহার করা হতো। খাল-বিল, নদী-নালা ও পুকুরের পানি ব্যবহার করা হলেও পান করার জন্য তুলনামূলক নিরাপদ উৎস হিসেবে কুয়ার পানির ওপর নির্ভরতা ছিল বেশি।

 

স্থানীয়ভাবে কুয়াকে ‘ইন্দারা’ বলা হতো। প্রচলিত ধারণা অনুযায়ী, সংস্কৃত ‘ইন্দ্রাগার’ শব্দ থেকে ইন্দারা শব্দের উৎপত্তি। প্রাচীনকালে মাটির গভীরে খনন করে কূপ তৈরি করা হতো। অনেক কূপের নিচ থেকে ভূগর্ভস্থ পানি উঠে আসত। কুয়ার দেয়াল ইট কিংবা পরবর্তীকালে সিমেন্টের রিং দিয়ে বাঁধানো হতো। বাঁধানো কূপকে অনেক এলাকায় ইন্দারা এবং বাঁধানো না থাকলে পাতকুয়া বলা হতো। আশাশুনির এক প্রবীণ বাসিন্দা বলেন, “ছোটবেলায় বাড়ির কুয়া থেকেই পানি উঠত। বিকেলে কলসি নিয়ে কুয়ায় যেতে হতো।

 

কুয়াপাড়ে কয়েক বাড়ির নারীদের দেখা হতো, গল্প হতো। এখন টিউবওয়েল ও মোটরের কারণে সেই দৃশ্য আর নেই।” আরেক প্রবীণ নারী বলেন, “কুয়াটা বাড়ির খুব প্রয়োজনীয় জিনিস ছিল। কুয়ার পানি দিয়ে রান্না থেকে শুরু করে পান করার কাজও চলত। এখন পুরোনো কুয়াগুলো অনেক জায়গায় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।” স্থানীয় বাসিন্দারা জানান, পুরোনো জমিদার ও বিত্তবানদের বাড়িতেও কুয়ার ব্যবহার ছিল।

 

এসব কুয়ার পানি তোলার জন্য কোথাও পাইপ ও বিশেষ ব্যবস্থার ব্যবহার করা হতো। ফলে পুরোনো বাড়ি বা জমিদারবাড়ির আশপাশে এখনো অনেক কুয়ার চিহ্ন পাওয়া যায়। তবে আশাশুনির মতো উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকটের কারণে পুরোনো জলাধারগুলোর গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও শুষ্ক মৌসুমে নিরাপদ পানির সংকট বাড়ায় স্থানীয়ভাবে পানি সংরক্ষণের বিকল্প উৎস নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। আশাশুনির একজন শিক্ষক বলেন, “পুরোনো কুয়াগুলো সব ব্যবহার করার মতো নয়। তবে যেগুলো এখনো রয়েছে, সেগুলো পরীক্ষা করে নিরাপদ হলে সংরক্ষণ করা যেতে পারে।

 

অন্তত ঐতিহ্য হিসেবে এগুলোর অস্তিত্ব ধরে রাখা দরকার।” স্থানীয় পরিবেশকর্মীরা মনে করেন, পুরোনো কুয়া বা ইন্দারাগুলো চিহ্নিত করে তালিকা করা যেতে পারে। যেসব কূপ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো সংরক্ষণ করা প্রয়োজন। আর কোনো কূপ পুনর্ব্যবহারের সম্ভাবনা থাকলে পানি পরীক্ষা করে আধুনিক নিরাপত্তা ও বিশুদ্ধকরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

 

প্রবীণদের স্মৃতিতে এখনো ভেসে ওঠে কুয়াপাড়ের সেই দিনগুলোÑকলসির শব্দ, পানি তোলার ব্যস্ততা আর প্রতিবেশীদের গল্প। আধুনিকতার সঙ্গে সঙ্গে মানুষের জীবন সহজ হয়েছে, কিন্তু হারিয়ে গেছে গ্রামীণ জীবনের সেই পরিচিত দৃশ্য। আশাশুনির পুরোনো কুয়া-ইন্দারা এখন শুধু পানির উৎস নয়; এগুলো গ্রামীণ জনজীবন ও হারিয়ে যাওয়া জলসংস্কৃতির স্মারক। বিলীন হওয়ার আগে এসব ঐতিহ্য সংরক্ষণের দাবি স্থানীয়দের।

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি, সাতক্ষীরা

 

 

Ads small one

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম তাঁর। তাঁদের আদি বাড়ি ফেনীতে।

এ উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশের ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর অগণিত ভক্ত, রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। ওই দিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সেদিন এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সে সময়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই সংবাদটা নিয়ে সবার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। আমরা এবারও ভেবেছিলাম তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন।’

তিনি বলেন, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন।’

মৃত্যুর সময় বেগম খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তাঁর জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

স্বজনদের মধ্যে ছোট ভাই শামীম এসকান্দার ও তাঁর স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্যরাও শেষ সময়ে হাসপাতালে ছিলেন। এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তাঁর।

হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত বছর ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করেন।

আগস্ট মাসের শুরুতে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সময়ে তা আর সম্ভব হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করেন বেগম খালেদা জিয়া।

রাজনীতিকদের জীবনে উত্থান-পতন থাকে। মামলা-মোকদ্দমা, গ্রেফতার, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ—এসবও তাদের জীবনে অভাবনীয় নয়। বেগম খালেদা জিয়াও চরম পর্যায়ের নির্যাতন সহ্য করেছেন। সহ্য করেছেন স্বামী-সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ রোগযন্ত্রণা।

রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব-সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি ‘আপসহীন নেত্রী’ উপাধি পেয়েছিলেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন। তিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান ছিলেন।

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৬০ সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন।

জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্টলেডি হিসেবে তাঁর সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনও কোনও নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয়ী হন।

শোকাবহ ১৫ আগস্ট আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
শোকাবহ ১৫ আগস্ট আজ

ন্যাশনাল ডেস্ক: আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়; রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। মুজিবকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরকে। এছাড়া বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় রেন্টু খানকে হত্যা করা হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ওই বছর রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
জুলাই আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ায়ী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকার।
শোক দিবসে প্রতি বছর আওয়ামী লীগ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ও বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করতেন দলীয় নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদসহ বিশেষ প্রার্থনা ও কাঙালিভোজের আয়োজন করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বন্ধ করা হয় শোক জানানোর কর্মসূচি। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার পর থেকে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সেখানে শ্রদ্ধা জানানোর সুযোগ হারায়। হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ৩২ নম্বরের বাড়িটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে গত বছর ১০ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। গত বছর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
গত বছর ১৪ আগস্ট আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ আগস্ট উপলক্ষে শোক জানানো হয়েছিল। এ বছরও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানানো হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন।

ফিংড়ি ও আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-তিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
ফিংড়ি ও আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-তিন

আশাশুনি/নিজস্ব প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া খেয়াঘাটের বাঁধের উপর থেকে পুলিশ ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদ ঢালীকে আটক করেন। ফরিদ ঢালী প্রতাপনগর কর্মকার পাড়ার কেরামত ঢালীর ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (১৮/২৬) রুজু করা হয়েছে। পৃথক অভিযানে আশাশুনি সদরের আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আরিফ বিল্লাহকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (১৯/১৭০) রুজু করা হয়েছে।
এদিকে, ‎‎সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামে রায়হান হোসেন (২২) নামক এক মাদকাসক্ত যুবককে আটক হয়েছে। ‎জানা গেছে, ফিংড়ীর আইয়ুব আলীর পুত্র মোঃ রায়হান হোসেনকে ২পিস ইয়াবা ও ২পুরিয়া গাঁজাসহ ফিংড়ীর ঠাকুর পাড়া থেকে আটক করা হয়েছে।