আশাশুনি প্রেসক্লাবে দৈনিক হৃদয় বার্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আশাশুনি প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক হৃদয় বার্তার আশাশুনি উপজেলা প্রতিনিধি আবু হাসান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান।
আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়।
আলোচনা সভায় বক্তারা দৈনিক হৃদয় বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতেও পাঠকের আস্থা ধরে রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেক বিতরণ করেন।












