আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন এর সভাপতিত্বে সভায় সকল ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, কমিটির শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডিপার্টমেন্ট এর ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নারী প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও জন প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।












