কয়রার জায়গীরমহলে জোরপূর্বক জমি দখল
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের মোঃ সোবহান সরদারের পুত্র মো. জামাল সরদারের সাড়ে ১১শতক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মঙ্গলবার (৯ এপ্রিল) জমি ফেরত পেতে আমাদী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১১৪ নং আমাদী মৌজায় বিআরএস ৬৭৭ খতিয়ানে ২৬৯৬ ও ৩৩৮০ নং দাগের ২৩ শতক জমির মধ্যে তার মাতা রাশিদা খাতুনের নামে বর্তমান জরিপে সাড়ে ১১ শতক জমি আছে। কিন্তু তারা তাদের রাস্তার পাশের সম্পত্তি জোরপূর্বক ভাবে দখল করেছে। ভুক্তভোগীদের অভিযোগ, তারা তাদের জমি ফেরত চাইলে জায়গীর মহল গ্রামের এনায়েত গাইনের পুত্র আবু বক্কর গাইনরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদর্শন করছে এবং এলাকার রাস্তা ঘাটে মানুষের কাছে বলছে তারা জমিতে গেলে তাদের জানে শেষ করে দিবে। এবিষয়ে জানতে চাইলে আবু বক্কর গাইন বলেন, আমি কারও জমি দখল করেনি। আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল কাদির বলেন গতকালকে একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









