শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কালিগঞ্জে সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
কালিগঞ্জে সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

পত্রদূত রিপোর্ট: সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জের পুরাতন ইসলামী ব্যাংকের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জ্বলন্ত মশাল হাতে বিভিন্ন স্লোগান দেন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ড. শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী গাজী, চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান সাইলু ও যুগ্ম সম্পাদক আবুল কালাম গাজী।

এ ছাড়া নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমান, সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুল ইসলাম, ছাত্রদল ও যুবদলের সাবেক নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Ads small one

সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাসপোর্ট অফিস-সংলগ্ন দারুল আরকাম হজ ও ওমরা ট্রাভেলস কার্যালয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমন ও মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বহুল প্রতীক্ষিত আগমন ও মাহফিল সুশৃঙ্খল, নিরাপদ এবং সর্বাঙ্গীণভাবে সফল করার লক্ষ্যে করণীয় নির্ধারণে জেলার শীর্ষ আলেম-ওলামারা এ সভায় একত্রিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ওলামায়ে কেরাম মাহফিলের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমনকে ঘিরে ইতোমধ্যে জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর বারী। সভা পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি এসএম রুহুল্লাহ বিলালী। পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন, মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা খায়রুল বাশার, মুফতী নুরুল্লাহ, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটুকু বেড়েছে, সে প্রশ্নও সামনে এসেছে। ফ্যাসিবাদের সময়ে অন্য সবকিছুর সঙ্গে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস দেওয়া হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন মূল কারিগর।

ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষাকে আধুনিক করতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণের করছে। তবে সামনের দিকে এর নেতৃত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। এ সময় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

কেবল সৌন্দর্য নয়- সুস্থতায়ও আছে ফুলের ভুমিকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
কেবল সৌন্দর্য নয়- সুস্থতায়ও আছে ফুলের ভুমিকা

ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। ফুল শুধু শোভাবৃদ্ধির জন্যই না, কিছু ফুল রয়েছে যা শোভাবৃদ্ধির পাশাপাশি অনেক রোগও দূরে রাখে।
হাজারো রোগমুক্তির উপায় লুকিয়ে রয়েছে এই ফুলে! ফুলের ভিতরে ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভানয়েডস, ফেনোলিক অ্যাসিড, অ্যান্থোসায়ানিনস রয়েছে। এছাড়াও, প্রোটিন, ক্যারোটিন, তেল, ভিটামিন এবং স্যাকারাইড জাতীয় পুষ্টিগুলিও ফুলের অভ্যন্তরে অন্তর্ভুক্ত থাকে। এই সমস্ত উপাদান সাধারণত পাতাযুক্ত সবজির ভিতরে পাওয়া যায়। আপনি যদি সুস্থ থাকতে চান তবে আপনি এই ফুলগুলিও ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কোন ফুলগুলি সঠিক এবং কোনটি নয়।

সাধারণত গাছের ডাঁটা, পাতা খেলেও ফুল খাওয়া হয় না। চলুন জেনে নিন এমন কিছু ফুলের নাম যা আপনার শরীরকে অনেক রোগ থেকে মুক্তি দিবে।

কুমড়ো ফুল
কুমড়োর ফুল সিদ্ধ করে, বেটে, রান্না করে কিংবা ভেজে খাওয়া হয়। এ ফুল অবশ্য কাঁচাও খাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

ল্যাভেন্ডার
ল্যাভেন্ডার দীর্ঘকাল ধরে চাষ করা হচ্ছে। এই ফুলের ভিতরে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সহায়তা করে। এছাড়াও, এটি বিভিন্ন ধরণের সংক্রমণ এবং পেশীগুলির স্প্যামগুলিও দূর করতে পারে। এ ছাড়া এটি চুলের জন্যও উপকারী বলে বিবেচিত হয়। এটি বেকড রুটি, সালাদ সজ্জা এবং মিষ্টান্ন তৈরিতেও ব্যবহৃত হয়।

মহুয়া ফুল
মধু, জ্যাম, জুস আরো কত কী বানানো হয় এই ফুল থেকে। শ্বাসকষ্টজনিত রোগ থেকে মুক্তি পেতে পারেন এই ফুল খেলে। দৃষ্টিশক্তি ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

রোজমেরি
রোজমেরি অন্যান্য ফুলের থেকে খুব আলাদা। এটি সাধারণত গার্নিশিং হিসাবে ব্যবহৃত হয়। এতে ভিটামিন এ, ভিটামিন বি, এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি ছাড়াও রোজমেরি লোহার একটি ভাল উত্স হিসাবে বিবেচিত হয়। এটা খুবই সুস্বাদু।

রডোডেনড্রন
ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ভিটামিন সি-তে সমৃদ্ধ এই অপূর্ব সুন্দর ফুল। ডায়াবেটিসের রোগীদের পথ্য হতে পারে রডোডেনড্রন।

গোলাপ ফুল
মানসিক চাপ, ওজন কমাতে সাহায্য করে। চায়ে গোলাপের পাঁপড়ি ফুটিয়ে খেলে উপকার পাবেন। শরীরে তাপ দূর করে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

গাঁদা ফুল
কয়েক দশক ধরে গাঁদা ফুল ভারতে উপাসনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এগুলি ছাড়াও এটি বিভিন্ন ধরণের সজ্জাতে ব্যবহৃত হয়। এই ফুলের অনেক প্রজাতির উপস্থিতি রয়েছে তবে সেগুলি সবই খাওয়ার জন্য ব্যবহার করা যায় না। ফরাসি গাঁদা বা জিন গাঁদা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর ভিতরে পাওয়া অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যগুলি পেট সম্পর্কিত সমস্যা মোকাবেলায় সক্ষম।

পদ্ম ফুল
অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। আয়ুর্বেদ হিসেবে পদ্ম ফুল নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কাশি, জ্বর কমাতে সাহায্য করে। হার্ট ও কিডনি ভালো রাখে।

মাওয়াল ফুল
ক্যালসিয়ামে সমৃদ্ধ বলে অস্টিওপোরোসিস রোগে পথ্য হিসেবে ব্যবহার করা হয়। ফাইবার ও মিনারেল পরিপূর্ণ বলে হজমশক্তি বাড়ায়। ভিটামিন কে এবং পটাসিয়ামের কারণে উচ্চ রক্তচাপের সমস্যা কমায়।

জুঁই
ঘরে ঘরে সাজসজ্জার জন্য জুঁই ফুলগুলি সাধারণত লোকেরা ব্যবহার করে। এ ছাড়া স্বাদ বাড়াতে অনেক মিষ্টি খাবারে জুঁই ফুল ব্যবহার করা হয়। এই ফুলের অভ্যন্তরে অনেক অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে যা বিভিন্ন সমস্যা মোকাবেলায় কাজ করে।

বকফুল
বকফুল খেলে কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বকফুলের বড়া এমনিতে খুবই উপাদেয় এক খাবার।

সজনে ফুল
ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার, প্রোটিনে ভরপুর এই ফুলের উপকারিতা চমকে দেয়ার মতো। ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে বলে সর্দি-কাশি-জ্বর থেকে রেহাই দিতে পারে।

জবা ফুল
অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলে পরিপূর্ণ এই ফুল। ক্যালোরি কম, ফাইবার বেশি বলে ওজন হ্রাসে সাহায্য করে।

সূর্যমুখী
সূর্যমুখী যত বেশি সুন্দর দেখাবে ততই তত উপকারী। এই ফুলের ভিতরে অনেক খনিজ এবং ভিটামিন পাওয়া যায়। এ ছাড়া ফ্ল্যাভোনয়েডসও এতে উপস্থিত রয়েছে। কেবল সূর্যমুখীর ফুলই নয় এর ডালপালা এবং কুঁড়ি সরাসরি ব্যবহার করা হয়। এই ফুলটি অনেক খাবার তৈরিতে ব্যবহৃত হয়।

কোন ফুল আর তার গুনাগুণ জানেন কি ?

ফুলের রানি গোলাপ। কাঁটা আছে ঠিক, কিন্তু বইয়ের ভাঁজে শুকনো এই গোলাপই তো একসময় আপনার অ্যাড্রিনালিনের গতি বাড়িয়েছে। আবার ইতিহাসের রক্তক্ষয়ী যুদ্ধও ‘গোলাপের যুদ্ধ’ নামে খ্যাত। তাই লাল, হলুদ, গোলাপি, সাদা এমনকী কালো গোলাপ নিয়েও আলাদা আলাদা মানে করে নেন মানুষজন। এক এক রঙের মানে এক একরকম।

এই গোলাপই আপনার চা, ডেজার্টে পড়লে তার গুণ পাওয়া যায় সহজেই। আপনি মাঝেমাঝেই ডিপ্রেশনে ভোগেন, বা মাথা ধরে কিংবা স্টমাক আপসেট হয়? দৌড়োদৌড়ির জীবনে এগুলো আজকাল নিত্যসঙ্গী। জানেন কী এই সমস্যাগুলোয় যখন আপনি জেরবার, অফিস যেতে রোজ লেট বা খিটখিটে মেজাজে প্রেমিকের সঙ্গে গণ্ডগোল, তখন গোলাপের গুণই আপনাকে তরতাজা রাখবে।

কনস্টিপেশন বা হজমের গোলমালও তাড়াবে এই ফুলের রানিই। তাই গোলাপ ফুল আনুন বাড়িতে, তবে তার জায়গা আর ফুলদানিতে সীমাবদ্ধ নয়।

ড্যানডেলিয়ন, আরেকটা ফুল। দেখলেই মন ভালো হয়ে যাবে আপনার। হলুদ ঝিরঝিরে পাপড়ির এই ফুল কখনও এনে দেখুন বাড়িতে। দেখে মন খারাপ সারবেই। সঙ্গে আর কী কী গুণ আছে এই ফুলের সেটা জেনে নিন। বহুযুগ ধরেই এই ফুল ব্যবহৃত হয়েছে শরীরের জ্বালা-পোড়া কমাতে। এতে থাকা প্রিবায়োটিক এবং অ্যান্টিহাইপারগ্লাইসেমিক প্রপার্টি আপনার লিভারকে সুস্থ রাখে।

জ্যাম, সিরাপে এই ড্যানডেলিয়ন ব্যবহার নতুন কিছু নয় তবে চাইলে আপনি কাঁচাও চিবোতে পারেন এই ফুল। উপকার পাবেনই। আরও একটা উপকার জানলে হয়তো আপনি আপনার বাড়িতে লাগিয়ে ফেলবেন ড্যানডেলিয়ন।

ওজন থেকে দূরে যেতে চাইছেন? আর ওজন এসে আপনাকে জড়িয়ে ধরছে? এই ফুল গরম জলে ফুটিয়ে সেই জল খান, ব্যাস স্লিম-ট্রিম আপনি, ঠিক যেমনটা চান।

ক্যালেণ্ডুলার মতো প্রাণবন্ত ফুলের আবার যত কারিকুরি আপনার ত্বকের উপর। কোথাও জ্বালা-পোড়ায় যেসব ক্রিম লাগান তাতে থাকে ক্যালেণ্ডুলার গুণাগুণ। কারণ এতে থাকে অ্যান্টিইনফ্লেমেটরি।

ক্যামোমাইল বা চেমোমাইল আমেরিকান বা ব্রিটিশ যে ইংরেজিতেও ডাকা হোক না কেন, এই ছোট ছোট ফুলের গুণে আপনার ঘুম হবে নিশ্চিন্তে। আর রাতের পর রাত যারা যে কোনও কারণেই হোক যখন ঘুমোতে পারেন না, তাদের হজম সহ নানা গন্ডগোল হতে পারে। এই ইঁদুরদৌড়ের যুগে তাদের কাছে ক্যামোমাইল যে মুশকিল আসান তা বলাই বাহুল্য।

আচ্ছা আপনাকে আয়রন, ভিটামিন ‘এ’ বা ‘সি’, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ইত্যাদি লম্বা লিস্টের ওষুধ খেতে হয় ? এত মুঠো মুঠো ওষুধ খেতে আপনার ভালো লাগে না হয়তো। ট্রাই করুন জাফরান ফুল। হ্যাঁ , যে জাফরান আমরা বিরিয়ানি পোলাওয়ে দিই, সেই জাফরান ফুলই এত রকম উপাদানে সমৃদ্ধ।