কেশবপুরে কালবৈশাখীর তা-ব: মধুসূদন দত্তের বাড়ি লন্ডভন্ড
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি কালবৈশাখী ঝড়ে ল-ভ- হয়ে গেছে। শনিবার (২ মে) দুপুরে আকস্মিক এই ঝড়ে কবির বাড়ি ও জাদুঘর ক্যাম্পাসজুড়ে থাকা অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনার অংশবিশেষ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো করে প্রচ- বেগে ঝড় শুরু হয়। কালবৈশাখীর তা-বে মুহূর্তের মধ্যে পর্যটন কেন্দ্রের ভেতরের বড় বড় গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এ সময় ঝড়ে উপড়ে পড়া গাছের আঘাতে ভেঙে গেছে ক্যাম্পাসের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। ছিঁড়ে পড়েছে সঞ্চালন লাইনের তার। ল-ভ- পরিস্থিতির কারণে দর্শনার্থীদের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঝড়ের সময় ক্যাম্পাসে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ের তীব্রতা কমলে ক্যাম্পাসজুড়ে ধ্বংসস্তূপের চিত্র ফুটে ওঠে। উপড়ে পড়া গাছ ও ডালপালার কারণে মহাকবির স্মৃতিবিজড়িত বাড়ির সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে মধুসূদন দত্তের বাড়ির অবকাঠামো ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ভেঙে পড়া গাছ অপসারণে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টাও চলছে।
উল্লেখ্য, প্রতিবছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি ও জাদুঘর পরিদর্শনে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক সাগরদাঁড়িতে ভিড় করেন। ঝড়ের প্রভাবে এই পর্যটন কেন্দ্রটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।









