কে? আমি!
জয়ন্ত কুমার চঞ্চল
ভাগ্যের ওপাশে জানিনা ঈশ্বর কি রেখেছে। মাঝরাতে চাঁদের আলোয় আলোকিত উঠোনের দিকে খোলা দরজা দিয়ে তাকিয়ে ভাবছিলো শ্রীনিতা। মনের সবটুকুই আসাযাওয়া করছিলো দুচোখের বারান্দায়। হঠাৎ ভিন্ন আওয়াজ কানে এলো। এবার চোখ নয় দুকানে প্রশ্নের ছটফটানি। তারপর উঠে বসলো শ্রীনিতা। দরজার বাইরে চলে এলো একা। পরিবার এর সবাই ঘুমিয়ে পড়েছে। ততক্ষণে উঠানের আলোর কমতি পড়েছে। পিছনে সামনে একপাশ ওপাশ কেউ নেই।কি জানি কিসের আওয়াজ। পুনরাবৃত্তি নেই সে-ই আওয়াজের।
ভয় ভরসার কোনোটাতেই নেই শ্রীনিতা। বারান্দার নিচে উঠান।তার পরে আমি বাগান। উঠানের মাঝখানে আসতেই আবার আগের সেই আওয়াজ। এবার একটু ভয় পেলো সে।সঙ্গত কারণে দু’পা পিছিয়ে আসতেই কেউ তাকে ধরে ফেলল। শিউরে উঠে বলে উঠলো,কে? আমি!
আমি? কে?
আর কোনো কথা নয়। দীর্ঘদিনের পরিচিত এই “আমি’
শব্দের স্বর। আর কিছুই বলতে পারেনা সে। পরদিন সকালে যথারীতি বিছানায় ঘুম ভাঙল তার। তবে একটু দেরিতে। খাটের নিচে মেঝেতে বসে আছে সবাই। সাথে হারানো মুখ , শৈশবের সাথী নিলেশ। যার জন্যই এত্তো দিনের অপেক্ষা









