মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

সংবাদদাতা: খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন-এর সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জেলার উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের সাফল্য, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, শিক্ষার মানোন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জেলার উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সাতক্ষীরা জেলার সার্বিক অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আতিকুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, ডিডি ইসলামিক ফাউন্ডেশন মেহেদি হাসান, পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষাসহ জেলার সকল দপ্তরের প্রধানগণ।

 

 

Ads small one

নীলডুমুরে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
নীলডুমুরে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মালিকবিহীন ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি এর প্রশিক্ষণ মাঠে ‘আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানের শুরুতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ লায়েকুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ-সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা শিশির চন্দ্র দাস, পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার-ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের প্রতিনিধি চিফ পেটি অফিসার শেখ মোঃ জাকারিয়া এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা এবং কালীগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিদ্যমান বিওপিসমূহ এবং ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জন আসামীসহ ৫১ কোটি ৮৫ লক্ষ ৭৯৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মদ ৪০৬ বোতল, ফেন্সিডিল ও সমগোত্রীয় নেশাজাতীয় মাদক ১৫০৭৮ বোতল, ইয়াবা ১৮৬৫৪ পিস, ভারতীয় পাতার বিড়ি ৭৫৭৬৬ প্যাকেট, গাঁজা ৩.৮১ কেজি, বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ ২১৭৬২৫৭ পিস, সুখি বড়ি ১৪৭০ পাতা, বিভিন্ন প্রকার মাদক জাতীয় ট্যাবলেট ১৫৭৪৬ পিস, হেরোইন ০১ কেজি ধ্বংস করা হয়। এছাড়াও অতি মূল্যবান মাদকের মধ্যে ছিল, এলএসডি (১০০ এমএল) ০৮ বোতল, এলএসডি (৫০ এমএল) ০৬ বোতল, ক্রিস্টাল মেথ আইস/আইস মেথ ২.৪০০ কেজি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

প্রধান অতিথি নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

উপস্থিত বক্তিগণ সকলেই মাদকের বিরুদ্ধে দৃঢ় হস্তে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজিবি কর্মকর্তারা জানান, মাদক চোরাচালানের বিরুদ্ধে নীলডুমুর ব্যাটালিয়নের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

 

আশাশুনির আনুলিযায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
আশাশুনির আনুলিযায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ওয়াইফাই সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফুল হাওলাদার আশাশুনি উপজেলার বাগালি গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে আশরাফুল আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের গৌতম সরকারের ঘরের পেছনের একটি বৈদ্যুতিক খুটিতে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং পিলারের সাথে থাকা সেফটি বেল্টে ঝুলতে থাকেন। পরে স্থানীয় লোকজন পিলারে থাকা সেফটি বেল্ট কেটে আশরাফুলের মরদেহ নিচে নামিয়ে আনেন।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা-৩৩ বিজিবির উদ্যোগে বৈকারী সীমান্তের হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ-পরিচালক মাসুম বেগ ও মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমুখী মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।