তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা
সাতক্ষীরার তালায় উত্তরণের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহাত খান।
উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী রাউফুর আদনানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন, সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী, এডুকো বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মোনালিসা বিশ^াস, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শিরিনা খাতুন, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তানিয়া আক্তার, মোঃ গোলাম হোসেন, গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ।
এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী রাউফুর আদনান। প্রেস বিজ্ঞপ্তি









