মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দুর্গোৎসব: অসুরবধ থেকে আমাদের শিক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
দুর্গোৎসব: অসুরবধ থেকে আমাদের শিক্ষা

সচ্চিদানন্দ দে সদয়

শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কিন্তু এর আবেদন কেবল মন্দির, ম-প কিংবা ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়। মহালয়ার তর্পণ থেকে বিজয়া দশমীর বিসর্জনÑপুরো আয়োজনের ভেতর দিয়ে বয়ে যায় স্মৃতি, সংস্কৃতি, আত্মপরিচয়, সম্প্রীতি এবং অশুভের বিরুদ্ধে শুভের প্রত্যয়ের বার্তা। তাই দুর্গোৎসব একই সঙ্গে ধর্মীয় আচার ও সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মহালয়া দিয়ে শুরু হয় দেবীপক্ষ। পিতৃপক্ষের অবসানে এই দিনটি পূর্ব পুরুষদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। তর্পণের মাধ্যমে মানুষ শুধু প্রয়াত স্বজনদের কথা মনে করে না; নিজের অস্তিত্বের শিকড়ের সঙ্গেও নতুন করে যুক্ত হয়। এ যেন স্মরণ করিয়ে দেওয়াÑবর্তমান কখনো অতীত থেকে বিচ্ছিন্ন নয়। যে মানুষ তার পূর্বপুরুষকে স্মরণ করতে জানে, সে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও দায়িত্বশীল হতে পারে।

 

দুর্গাপূজার পৌরাণিক আখ্যানেও রয়েছে গভীর প্রতীকী শিক্ষা। রামচন্দ্রের অকালবোধন থেকে মহিষাসুরবধÑসব কাহিনির কেন্দ্রে অশুভের বিরুদ্ধে শুভের সংগ্রাম। রামের পদ্ম নিবেদনের কাহিনি আত্ম নিবেদনের প্রতীক; মহিষাসুরবধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সম্মিলিত শক্তির প্রতীক। পৌরাণিক কাহিনিকে ইতিহাস হিসেবে নয়, মানুষের নৈতিক বোধের প্রতীক হিসেবে দেখলে এর আধুনিক প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট হয়। আজকের মহিষাসুর তাই কোনো এক পৌরাণিক চরিত্রে আটকে নেই। সমাজের হিংসা, লোভ, দুর্নীতি, বৈষম্য, অসহিষ্ণুতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা কিংবা প্রকৃতি ধ্বংসের প্রবণতাও অশুভেরই নানা রূপ।

 

দেবীর হাতে অসুরবধের প্রতীকী তাৎপর্য তখন হয়ে ওঠে একটি প্রশ্নÑআমরা কি নিজেদের সমাজের অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারছি? শ্রীশ্রীচ-ীর রাজা সুরথ ও বৈশ্য সমাধির কাহিনিও এই জায়গায় গুরুত্বপূর্ণ। তাঁরা আপনজন ও সম্পদ হারিয়েও তাঁদের জন্য উদ্বিগ্ন ছিলেন। মেধা ঋষির ব্যাখ্যায় তাঁরা বুঝতে পারেন মানুষের সঙ্গে মায়া ও মমতার সম্পর্ক কত গভীর। এই কাহিনি ধর্মীয় ব্যাখ্যার পাশাপাশি মানুষের মনস্তত্ত্বেরও এক অনন্য পাঠ। মানুষ শুধু যুক্তিতে বাঁচে না; সম্পর্ক, স্মৃতি ও মমতাও তার জীবনকে পরিচালিত করে। দুর্গাপূজার সামাজিক শক্তি এখানেই। একটি পূজা যখন সর্বজনীন হয়, তখন তা শুধু একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান থাকে না; হয়ে ওঠে এলাকার মানুষের মিলনক্ষেত্র।

 

ঢাকের শব্দ, অঞ্জলি, ধুনুচি নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা কিংবা বিজয়ার শুভেচ্ছাÑসবকিছু মিলিয়ে তৈরি হয় সামাজিকতার এক উন্মুক্ত পরিসর। বাংলাদেশের মতো বহুধর্মীয় সমাজে এই দিকটির গুরুত্ব বিশেষ। একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পালিত হওয়া শুধু সেই সম্প্রদায়ের অধিকার নয়; এটি রাষ্ট্র ও সমাজের সহনশীলতারও পরীক্ষা। অন্যের উৎসবকে সম্মান করা মানে নিজের বিশ্বাস ত্যাগ করা নয়; বরং ভিন্নতার মধ্যেও সহাবস্থানের সংস্কৃতি তৈরি করা। তবে উৎসবের আড়ম্বর যত বাড়ছে, ততই প্রশ্ন উঠছেÑআমরা কি উৎসবের মূল শিক্ষা ধরে রাখতে পারছি? ম-পের উচ্চতা, আলোকসজ্জার চাকচিক্য, থিমের অভিনবত্ব কিংবা ব্যয়ের প্রতিযোগিতা উৎসবকে আকর্ষণীয় করতে পারে; কিন্তু মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে পারে না।

 

দুর্গোৎসবের সার্থকতা তাই শুধু আয়োজনের আকারে নয়, মানুষের আচরণে।প্রতিমাশিল্পীদের সৃজনশীলতা, ম-পসজ্জার নতুনত্ব, লোকজ সংস্কৃতির পুনরাবিষ্কার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দুর্গোৎসবকে নান্দনিকভাবে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে পোশাক, খাবার, মেলা ও কেনাকাটাকে ঘিরে তৈরি হয়েছে বড় অর্থনৈতিক কর্মকা-। বহু ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, শিল্পী ও শ্রমজীবী মানুষের জীবিকার সঙ্গে এই উৎসবের সম্পর্ক তৈরি হয়েছে। ফলে দুর্গাপূজা এখন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবু সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থ নয়Ñসম্পর্ক।

 

শৈশবের নতুন পোশাক, অঞ্জলির ফুল, ঢাকের শব্দ, মেলার মাটির খেলনা, আত্মীয়ের বাড়িতে যাওয়া কিংবা বিজয়ার প্রণামÑএসব স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে উৎসবের মানবিক উত্তরাধিকার বহন করে। প্রযুক্তি বদলেছে, আয়োজন বদলেছে, কিন্তু মানুষের আনন্দ ভাগ করে নেওয়ার আকাক্সক্ষা বদলায়নি। এই জায়গাতেই দুর্গোৎসবের সবচেয়ে বড় শক্তি। দেবী দুর্গা শক্তির প্রতীক হলেও সেই শক্তির উদ্দেশ্য নিছক ধ্বংস নয়; অশুভকে সরিয়ে শুভের প্রতিষ্ঠা। তাই দুর্গাপূজার প্রকৃত শিক্ষা যদি জীবনে ধারণ করতে হয়, তবে আমাদের লড়াই করতে হবে ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা দিয়ে, অসহিষ্ণুতার বিরুদ্ধে সহনশীলতা দিয়ে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় দিয়ে।

 

মহালয়ায় আমরা পূর্বপুরুষদের স্মরণ করি; কিন্তু তাঁদের রেখে যাওয়া সমাজটিকে কেমন করে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেব, সেটিও ভাবতে হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন হয়; কিন্তু দেবীর সঙ্গে কি আমাদের শুভবোধও বিসর্জনে যায়? যদি তা না যায়, তবেই পূজা অর্থবহ। আজ তাই প্রয়োজন এমন দুর্গোৎসব, যেখানে ধর্মীয় আচার থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে মানবিক দায়িত্ব; আনন্দ থাকবে, কিন্তু থাকবে সংযম; প্রতিযোগিতা থাকবে, কিন্তু থাকবে সৌহার্দ্য; উৎসব থাকবে, কিন্তু কেউ যেন নিরাপত্তাহীন বা বঞ্চিত বোধ না করে। দুর্গাপূজা শেষ পর্যন্ত একটি প্রার্থনার নাম। সেই প্রার্থনা শুধু নিজের জন্য নয়Ñসকলের জন্য।

 

মানুষের শান্তি, সমাজের সম্প্রীতি, প্রকৃতির সুরক্ষা এবং দেশের কল্যাণের জন্য। শুভের শক্তি যেন অশুভকে পরাভূত করেÑএ শুধু পুরাণের গল্প নয়, প্রতিদিনের জীবনেরও দাবি। তাই এবারের দুর্গোৎসবে দেবীর কাছে আমাদের প্রার্থনা হোকÑমানুষের ভেতরের অন্ধকার দূর হোক, সমাজে আস্থার আলো জ্বলুক, ভিন্নতার মধ্যে সম্প্রীতি দৃঢ় হোক। দুর্গোৎসব হোক কেবল পূজার নয়Ñমানুষকে নতুন করে মানুষ হয়ে ওঠার উৎসব।

লেখক: সংবাদ কর্মী

Ads small one

বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।

অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

জিপি অসীম, পিপি সাত্তার, বিশেষ পিপি ভুট্টো, আকবর ও আশরাফ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে নতুন করে সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ অধীনস্থ আদালতগুলোতে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং লিগ্যাল রিমেমব্রান্সার্স ম্যানুয়াল, ১৯৬০-এর বিধান অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন অসীম কুমার মণ্ডল এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন শেখ আব্দুস সাত্তার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে কামরুজ্জামান (ভুট্টো) ও অতিরিক্ত পিপি শাহানা ইমরোজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে আকবার আলী ও অতিরিক্ত পিপি ফেরদৌসী আরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে শেখ আলমগীর আশরাফ নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে হাসনাত মুনির, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে শামীমা পারভীন (মিঠু) ও জি. এম. ফিরোজ আহমেদ।

দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন তোজাম্মেল হোসেন তোজাম, গোলাম গণি (দুদু), মোস্তফা জামান, মো. সাইফুল আলম (সরদার সাইফ), এ. বি. এম. ইমরান (শাওন), মো. আলতাফ হোসেন, শেখ আবু সাইদ রাজা, মিজানুর রহমান বাপ্পী, মো. জালাল উদ্দীন (২), মো. আব্দুল জলিল (৩), মো. মহিতুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আশাফ উদদৌলা (সুমন), রবিউল ইসলাম, সৈয়দ রেজোয়ান আলী, আসাদুর রহমান বাবু, এস. এম. সালাউদ্দীন, মো. শাহিনুজ্জামান (শাহীন), শেখ ই. জে. এস. হাসীব, এ. বি. এম. আনিসুজ্জামান (আনিস), এ. বি. এম. সেলিম ও আরিফুর রহমান আলো।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল মালেক, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, মো. এবাদুল হক ও অগ্রদূত দেবনাথ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম, তারিক ইকবাল অপু, উম্মে হাবিবা রূপা, ফাতিমা ফারজানা ফেরদৌসী, শফিকুল ইসলাম (৩), শেখ জাহিদুর রহমান, মো. আবুল হাসান, আলহাজ এস. এম. ইব্রাহিম, শেখ আমিনুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম খোকন, মো. খোরশেদ আলম ডালিম, মো. আজাদ আলী, জাকারিয়া আহমদ, মো. সোহরাব হুসাইন, মো. জিয়াউর রহমান, শেখ আব্দুস সাত্তার (২), এস. এম. আজিজুল হক, মো. আব্দুস সালাম, মো. আকরাম আলী, শেখ মাহমুদুল হাসান জিকো ও মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

দেশে চলমান নাশকতাকারীদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করারও নির্দেশ দেন তিনি।

গত তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সদর দফতরের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতেও একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ সদর দফতরের দুজন কর্মকর্তা ও একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তারা জানান, আইজিপি নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে গুরুত্ব দিয়েছেন। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার নিশ্চিত করতে বলেছেন তিনি। নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশের অভিযানের শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা দিয়েছেন।

একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাশকতার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে।