দেবহাটায় দুই ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার হাদিপুরে তরুণদের দক্ষতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিআরআরএ আঞ্চলিক কার্যালয়ে ‘ফ্যাশন গার্মেন্টস’ ও ‘মোবাইল ফোন সার্ভিসিং’Ñএই দুটি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
অর্থ বিভাগের অধীনে ও পিকেএসএফ-এর সহযোগিতায় ডিআরআরএ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর কো-অর্ডিনেটর আরিফ হোসেন, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাইউম ও ডিআরআরএ-এর রিজিওনাল ম্যানেজার জি এম আনজির হোসেন প্রমুখ।









