মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক, গাঁজা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক, গাঁজা উদ্ধার

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন এবং চারটি জিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন-ঘড়িয়াডাঙ্গা গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে আব্দুল সাত্তার মোড়ল ওরফে জেলে খোকন (৫০) এবং একই এলাকার মৃত দুর্লভ ঢালীর ছেলে শামসুল ঢালী (৫৫)।
অভিযানে দেবহাটা থানার এসআই সাহিদুল আলমের সঙ্গে এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলীসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা থানার পুলিশ খলিশাখালী এলাকা থেকে চারটি জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম গাজী (৪০)কে আটক করে। তিনি খলিশাখালী গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।

অভিযানটি পরিচালনা করেন দেবহাটা থানার এসআই (নিঃ) ইব্রাহিম মোল্লা। এ সময় এএসআই (নিঃ) হান্নান মিয়া, এএসআই (নিঃ) সাগর আলীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘড়িয়াডাঙ্গা এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক তিনজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ads small one

ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরি হয়। স্থানীয় সূত্র জানায়, এশার সালাত শেষে মুসল্লিরা মসজিদে তালা বন্ধ করে যান। পরদিন ভোর পাঁচটায় ফজর সালাতের সময় এসে দেখা যায়, মসজিদের পূর্ব পাশের বেড়া ভাঙা। ভিতর থেকে একটি সাউন্ড বক্স, একটি সোলারের ব্যাটারি এবং দান বাক্সে থাকা প্রায় চার হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লালমাহমুদ গাজী আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধহাটা কলেজিয়েট স্কুলে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
বুধহাটা কলেজিয়েট স্কুলে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে মাদক, অনলাইন গেমে আসক্তি ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহিত কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান। তিনি শিক্ষার্থীদের মাদক ও অনলাইন গেমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহকারী প্রধান শিক্ষক এস এম সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কেশবপুরে মন্দির থেকে অলংকার ও জিনিসপত্র চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কেশবপুরে মন্দির থেকে অলংকার ও জিনিসপত্র চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বায়সা শ্রীরামপুর এলাকার শ্রীশ্রী মহা শ্মশান কালী মন্দির ও শিব মন্দিরের গ্রিল এবং তালা কেটে স্বর্ণালংকারসহ পূজায় ব্যবহৃত আসবাব ও প্রণামি বাক্স চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত মঙ্গলবার সকালে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনাটি ঘটে। চুরিতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, মন্দিরে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত বলেন, এর আগেও দুইবার এই মন্দিরে চুরি হয়েছে। কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যজ্ঞ কমিটির সভাপতি পরিতোষ কুমার বিট জানান, মন্দির চত্বরে নৈশপ্রহরী রাখা অথবা সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।