মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার

নব্বই দশকের জনপ্রিয় তিন খলনায়ক রাজীব, ডিপজল ও মিশা সওদাগর। তবে তিনজনের একজন রাজীব প্রয়াত হয়েছেন দুই দশকের বেশি সময় আগে। এদিকে ডিপজল এখন আর আগের মতো অভিনয়ে নেই। মিশা সওদাগর একটু একটু করে দখলে নিয়েছেন শীর্ষ অভিনেতার জায়গা।

অনেকেরই অজানা, এই তিন অভিনেতা নায়ক হিসেবেই প্রথম ক্যারিয়ার শুরু করেছেন। নায়ক চরিত্রে তাদের প্রত্যেকেরই এক-দুটো করে সিনেমা আছে। জেনে নেওয়া যাক কে কোন সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন…

রাজীব

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ ছবিতে প্রথম রাজীব নায়ক হয়ে অভিনয় করেন। তবে তিনি তারকাখ্যাতি পান কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ ছবিতে অভিনয় করে। এছাড়া ‘দাবি’ নামের আরেকটি ছবিতেও নায়ক ছিলেন তিনি। আশির দশকের শেষদিকে ভিলেন হিসেবে যাত্রা করেন রাজীব।

নব্বই দশকের শুরুতে ‘দাঙ্গা’ সিনেমায় খলনায়ক চরিত্রে তিনি দর্শকের প্রশংসা কুড়ান। এ সিনেমাতে তার ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি দারুণ জনপ্রিয়তা পায়।

২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ১৯৫২ সালে ১ জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকিতে তিনি জন্মগ্রহন করেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড, ‘প্রেম পিয়াসী, ‘সত্যের মৃত্যু নেই, ‘স্বপ্নের পৃথিবী, ‘আজকের সন্ত্রাসী, ‘দেনমোহর, ‘বাবার আদেশ, ‘কেয়ামত থেকে কেয়ামত, ‘ভাত দে’ ও ‘বিদ্রোহ চারিদিকে’।

 

ডিপজল

১৯৮৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় ডিপজলের। পরবর্তীতে ‘হাবিলদার’ শিরোনামের আরও একটি সিনেমাতে নায়ক হিসেবে দেখা যায় তাকে। এরপর অভিনয় থেকে দূরে সরে যান তিনি।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় ডিপজল ‘খলনায়ক’ হয়ে ফের সিনেমায় আসেন। এরপর ‘আম্মাজান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘ভয়ংকর বিষু’, ‘কুখ্যাত খুনী’, ‘কঠিন বাস্তব’ ও ‘ইতিহাস’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায় তিনি খলচরিত্রে দর্শকের প্রশংসা কুড়ান।

 

মিশা সওদাগর

১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নির্বাচিত হন মিশা সওদাগর। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ এবং ‘অমরসঙ্গী’ নামের দুটি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। তবে ছবি দুটি ব্যবসায়িকভাবে সফল হয়নি।

প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানাপ্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা
পরবর্তীতে তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

তার অভিনীত উল্ল্যেখযোগ্য সিনেমা হলো-‘আজ গায়ে হলুদ’, ‘স্বপ্নের পুরুষ’, ‘প্রতিবাদী মাস্টার’, ‘লালু কসাই’, কঠিন প্রেম’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘জান কোরবান’, হিটম্যান’, ‘বীর’, ‘বরবাদ’ ও ‘ইনসাফ’।

Ads small one

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সংবাদদাতা: সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত যৌথসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু।

বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলীসহ অনেকে।