পাইকগাছায় উপজেলা সিএসওর অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় উপজেলা সমাজ সংগঠনের (সিএসও) অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বারসিকের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এ সভার আয়োজন করে।
উপজেলা সিএসওর সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বারসিক-এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সিএসওর সদস্যসচিব কাজী সিফাত উল্লাহ। সভা পরিচালনা করেন প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দার।
সভায় বক্তব্য দেন সাংবাদিক ফসিয়ার রহমান, অকিল কুমার মণ্ডল, ছন্দা সুলতানা, শরিফুল ইসলাম, স্বপ্না বেগম, রেশমা সুলতানা, তাহেরা পারভিন পলি ও অসীম দাসসহ সিএসওর সদস্য এবং স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বাস্তব অভিজ্ঞতা, গৃহীত উদ্যোগ, অর্জন, সফলতা এবং কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ ও নতুন কর্মপরিকল্পনার ধারণা চিহ্নিত করা হয়।












