সাতক্ষীরায় মুজাহিদ কমিটির মাসিক ইজতেমা অনুষ্ঠিত
বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মাসিক ইজতেমা ও সবগুজারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ মাগরিব সাতক্ষীরা উপজেলা মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির খুলনা বিভাগীয় ইমাম কাম অডিটর হযরত মাওলানা ইউসুফ। উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার ছদর হাফেজ মাওলানা মুফতী রবিউল ইসলাম। এ ছাড়া জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যক্তিগত ও পারিবারিক জীবন পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা, তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামের বিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি









