পাটকেলঘাটায় দুর্ঘটনায় নিহত আব্দুল খালেকের কবর জিয়ারত করলেন এমপি ইজ্জতউল্লাহ
সংবাদদাতা: তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল খালেকের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জতউল্লাহ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা গ্রামে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে এমপি ইজ্জতউল্লাহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার শহিদুল্লাহ, আব্দুল হাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিরা ইউনিয়নের চারা বটতলা এলাকায় সাতক্ষীরাগামী একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে খুলনা থেকে জামায়াত-শিবিরের লংমার্চ শেষে নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।









