মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল বন্দরে পণ্য চুরির হিড়িক, কাস্টমস ও আনসার সদস্যসহ ৬১ জনের নামে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
বেনাপোল বন্দরে পণ্য চুরির হিড়িক, কাস্টমস ও আনসার সদস্যসহ ৬১ জনের নামে মামলা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কাস্টমস ও বন্দরের গুদাম থেকে পণ্য চুরি ও শুল্ক ফাঁকি দিয়ে মালামাল পাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে বেনাপোল বন্দরে পৃথক চারটি ঘটনায় কাস্টমস কর্মকর্তা, আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীসহ ৬১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঝিকরগাছার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজের নামে সরিষার খৈলবাহী একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। গত বৃহস্পতিবার ট্রাকটি একটি শেডে খালাসের তথ্য দেখিয়ে বের করে নেওয়া হয়। পরে ভারতীয় ট্রাকটি থেকে অবৈধভাবে ৫০ বস্তা দামি শাড়ি, থ্রিপিস ও প্রসাধনী পণ্য একটি বাংলাদেশি ট্রাকে স্থানান্তর করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া পণ্যসহ বাংলাদেশি ট্রাক ও চালককে আটক করা হয়। ট্রাকটি ওজন করার পর ঘোষিত ওজনের তুলনায় ২ হাজার ৭৮৪ কেজি পণ্যের ঘাটতি ধরা পড়ে। এই ঘটনায় গত শনিবার বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. ওবাইদুল মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে বন্দরের শেড থেকে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের যোগসাজশে পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ আরও দুটি মামলা দায়ের করেছে। এই দুই মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে এবং রাজস্ব ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর আগে সাত কোটি টাকার আমদানি পণ্য পাচারের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছিল। এছাড়া কাস্টমস কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বন্দর থেকে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধের সঙ্গে বন্দর, কাস্টমস বা ব্যবসায়ী—যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 

 

 

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।