শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণের আভিযোগে আলমগীর গাজী আটক
এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের আভিযোগে আলমগীর গাজীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলম শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শার্শার সরুপদাহ গ্রামের ৮ বছরের শিশুকে গত ২০মে ২০২৬ সকাল সাড়ে নয়টার দিকে তার দাদার সাথে উঠানে খেলা করছিল। এসময়ে প্রতিবেশি আলম গাজী শিশুকে কাঠি ভাজা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে পাশ্ববর্তী খায়রুলের ঘেরের টোংঘরে নিয়ে যায়। পরে পরিহিত কাপর খুলে তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে কামর দিতে থাকে।
এমন সময়ে উক্ত টোংঘরের পাশ দিয়ে জনৈক জাহির এর স্ত্রী যাওয়ার সময়ে শিশুর কান্নার আওয়াজ পায়। টোংঘরের দড়জা খুলে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এসময় লম্পট আলম দৌড়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনাটি শিশুটি তার মাকে জানালে তারা লোকলজ্জার ভয়ে কাউকে না জানিয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে ২২ মে বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে ভিকটিম এর পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে শার্শা থানা পুলিশ উক্ত আসামী আলম গাজীকে গ্রেপ্তার করে।









