বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণে ‘কুড়িয়ে পাওয়া শাকের মেলা’

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণে ‘কুড়িয়ে পাওয়া শাকের মেলা’

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে উপকূলীয় অঞ্চলের হারিয়ে যেতে বসা অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে ‘কুড়িয়ে পাওয়া শাকের মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

ফুলতলা কৃষি নারী সংগঠন ও কিশোরী সংগঠনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় বেলা ৩টায় ফুলতলা গ্রামে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ফুলতলা ও উত্তর কদমতলা গ্রামের ১৭ জন নারী বাড়ি ও আশপাশের এলাকা থেকে সংগৃহীত প্রায় ১৩২ প্রজাতির অচাষকৃত উদ্ভিদ প্রদর্শন করেন। প্রদর্শনীতে থানকুনি, হেলেনচা, কলমি, গাদোমনি, সেঞ্চি, ভূঁইকুমড়া, আদাবরুন, পেপুল, হেন্না, জার্মানি লতা, শিষাকন্দ ও হাতিশুড়সহ নানা জাতের উদ্ভিদ ছিল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক হরসিত কুমার মন্ডল এবং শিক্ষক কমলেশ মন্ডল। এ ছাড়া বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, মারুফ হোসেন, হাবিবুর রহমান, আল-মামুন, ওমর ফারুক রাজন, চন্দনা রানীসহ স্থানীয় কৃষক-কৃষাণী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মেলায় অংশগ্রহণকারী নারীরা সংগৃহীত উদ্ভিদের স্থানীয় নাম, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার এবং জীববৈচিত্র্য রক্ষায় এগুলোর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জানান, এসব অচাষকৃত উদ্ভিদ উপকূলীয় মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদার পাশাপাশি স্থানীয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে।
মেলায় এককভাবে সর্বাধিক ১৩২টি উদ্ভিদ সংগ্রহ ও প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন শিক্ষার্থী দ্বীপান্বিতা মন্ডল। ১১২টি উদ্ভিদ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন চম্পা মন্ডল এবং ১০৭টি উদ্ভিদ প্রদর্শন করে তৃতীয় হন স্বপ্না জোয়ারদার।

Ads small one

দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালা প্রতিনিধি: শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বেসরকারি সংস্থা ‘দলিত’ এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন সেশন পরিচালনা করেন। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

কমিটিতে সভাপতি করা হয়েছে যশোর বোর্ড মনোনীত প্রভাষক মো. আরিফুল ইসলামকে। যশোর শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।