রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয়/ মাদক রোধে তারুণ্যের জাগরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
সম্পাদকীয়/ মাদক রোধে তারুণ্যের জাগরণ

Oplus_131072

মাদক আমাদের সামাজিক কাঠামোর শেকড়ে আঘাত হানছে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা কেবল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একার দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক জাতীয় লড়াই। সম্প্রতি সাতক্ষীরার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার মিশন’-এর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা এই লড়াইয়ে এক নতুন আশার আলো জ্বেলেছে। সপ্তমবারের মতো আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ছয় শতাধিক তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সচেতনতার বার্তাটি আজ মাঠপর্যায়ে সফলভাবে পৌঁছে যাচ্ছে।

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে এ ধরনের যুবকেন্দ্রীক ও সৃজনশীল কর্মসূচি অত্যন্ত কার্যকর। দীর্ঘ সাইকেল র‌্যালিটি দেবহাটার বিভিন্ন জনপদ প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের নজর কেড়েছে এবং পথে পথে অনুষ্ঠিত পথসভার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের বার্তাটি জোরালোভাবে উচ্চারিত হয়েছে। বিশেষ করে স্থানীয় তরুণদের সাইকেলে চড়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই দৃশ্য সমাজে ইতিবাচক বার্তা ছড়ায়। শুধু প্রশাসনিক তৎপরতা দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক আন্দোলন এবং তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা।

ফেয়ার মিশনের এই উদ্যোগ সমাজ গঠনের ক্ষেত্রে তারুণ্যের শক্তির সঠিক ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আন্দোলন কেবল দেবহাটা উপজেলাতেই সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় সম্পৃক্ত করতে পারলে তবেই মাদককে দেশ থেকে চিরতরে দূর করা সম্ভব। দেবহাটার এই সাইকেল র‌্যালির অনুপ্রেরণায় দেশের প্রতিটি অঞ্চলে যুবসমাজকে একত্রিত করে মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে হবে। মাদকমুক্ত একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।

Ads small one

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু ১ ডিসেম্বর, ফল প্রকাশ ২৪ তারিখ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু ১ ডিসেম্বর, ফল প্রকাশ ২৪ তারিখ

পত্রদূত ডেস্ক: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন কার্যক্রম শেষ করে ২৪ ডিসেম্বর ফল প্রকাশ ও শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন নেওয়া হবে। গত ২৪ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো উপজেলা শিক্ষা অফিসে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, প্রাক্-প্রাথমিক শ্রেণিতে কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে লিখিত সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে। শিক্ষক সহায়িকানির্ভর বিষয়গুলোতে শতভাগ ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও মূল্যায়নের প্রস্তুতি চলছে। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা পাঠ্যসূচি শেষ করে পুনরালোচনা ক্লাস নিচ্ছেন।
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ জানান, মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, মূল্যায়নকে কেন্দ্র করে শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে আনন্দময় পরিবেশে প্রস্তুতি নিতে সহায়তা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির র‌্যালি ও পথসভা

শ্যামনগর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শ্যামনগর পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক-ই-এলাহী।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রউফ, কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান, কৈখালী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সামছুদ্দোহা টুটুল, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, রেজাউল ইসলাম, বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনী গণসংযোগে ব্যস্ত রমজান আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
নির্বাচনী গণসংযোগে ব্যস্ত রমজান আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের রেউই মাঝের পাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী। রোববার (৮ নভেম্বর) তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।