বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় হিমসাগর সংগ্রহের ধুম: আকার নিয়ে শঙ্কা থাকলেও দাম ও ফলনে খুশি চাষিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় হিমসাগর সংগ্রহের ধুম: আকার নিয়ে শঙ্কা থাকলেও দাম ও ফলনে খুশি চাষিরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ব্র্যান্ডিং এবং স্বাদের জন্য বিশ্বখ্যাত ‘হিমসাগর’ আম আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, শুক্রবার (১৫ মে) থেকে গাছ থেকে এই আম পাড়া শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বাজারে হিমসাগর আমের চাহিদাও তুঙ্গে, যা ভালো দামের ইঙ্গিত দিচ্ছে। আম সংগ্রহের প্রথম দিনেই সাতক্ষীরার বিভিন্ন আড়তে হিমসাগর আমের সরব উপস্থিতি দেখা গেছে।
সাতক্ষীরা বড়বাজারের আড়তদার লাল্টু জানান, মানভেদে আমের ভালো দাম পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আজকে ভালো মানের হিমসাগর আম ১৭০০ থেকে ১৮০০ টাকা, এমনকি ২ হাজার ২ শত টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে। কিছুটা সাধারণ মানের আম ১৩০০ থেকে ১৪০০ টাকায় কেনাবেচা হয়েছে।
সাতক্ষীরার ফিংড়ি এলাকার বাগান মালিক ও ব্যবসায়ী আব্দুল গনি জানান, বর্তমান বাজারদরে তিনি সন্তুষ্ট হলেও আমের আকার নিয়ে কিছুটা চিন্তিত। তিনি বলেন, বর্তমানে বাজারে আমের বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে এ বছর আমের আকার (সাইজ) আশানুরূপ বড় হয়নি। সাইজ বড় হলে লাভের পরিমাণ আরও অনেক বেশি হতো। তবুও সামগ্রিক বাজার পরিস্থিতি এখন পর্যন্ত ইতিবাচক।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে জানান, ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে আলাপ করে জেনেছি, আমের মানভেদে বাজারদর ১৬০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। মূলত গুণগত মানের ওপর ভিত্তি করেই দাম নির্ধারিত হচ্ছে।
তিনি আরও জানান, জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে মোট ৫ হাজার ৩৫০টি আম বাগান রয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন এবং রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ মেট্রিক টন। জেলায় মোট ১২ হাজার ৫০০ জন আমচাষি নিবন্ধিত রয়েছেন। গত বছর ৪ হাজার ১৩৭ হেক্টর জমিতে ৬৬ হাজার ২৫০ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল।
তিনি আরও জানান, নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী গত ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহের মাধ্যমে এ মৌসুমের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৫ মে থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর ও খিসরা আম সংগ্রহ। এছাড়া আগামী ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য নিশ্চিতে এই সময়সূচির ব্যত্যয় ঘটিয়ে আগেভাগে আম পাড়া বা বাজারজাত করার সুযোগ নেই।

Ads small one

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জ্বদ করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারী সাকিবুর হক তামিম (৩৬) খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে  ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদি হয়ে গ্রেপ্তার মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ া(ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃত আসামী বুধবার ভোর রাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী এই পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হয়ে ১৩ জুলাই ২০২৬ (সোমবার) পর্যন্ত চলার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ (বুধবার) থেকে এই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।

দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

 

 

 

 

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।