সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরার কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর রাত তিনটার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রাম এই ঘটনা ঘটে।

 

তিনি ওই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করার চেষ্টা চালায়। কিন্তু অবস্থার অবনতি হলে পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Ads small one

সাতক্ষীরায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কোনো বৈধ সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার নলতা এলাকার ‘নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে’ অভিযান চালিয়ে এ দ- দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করায় তাকে এই কারাদ- দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। তিনি জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতারণামূলক কর্মকা-ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবার নামে এমন প্রতারণা রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ও পুকুরপাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑউপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরের ভেতর নিয়ে যায়। প্রথমে হাসিব আল হাসান তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে জোরপূর্বক বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, ঘটনার সময় চিৎকার করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়। রাতেই প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরার এল্লারচর বাজারে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
সাতক্ষীরার এল্লারচর বাজারে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার আশঙ্কা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কের এল্লারচর বাজার সংলগ্ন নদীর ওপর নির্মিত কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন স্থানীয় বাসিন্দাসহ শত শত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে এই কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্টটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা পুনর্র্নিমাণ বা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ এই সড়কটি অত্র এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম।
এলাকার অর্থনৈতিক প্রেক্ষাপটে সড়কটির গুরুত্ব অপরিসীম। এল্লারচর বাজারের মৎস্য আড়ত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চিংড়ি ও সাদা মাছ সাতক্ষীরা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মৎস্য পণ্য পরিবহনে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ও পথচারীরা জানান, এই সড়ক দিয়ে নিয়মিত স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা যাতায়াত করেন। এরপরও কালভার্টটির স্থায়ী সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। কালভার্টটি দ্রুত পরিদর্শন করে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।