সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে টিআরসি পদে প্রার্থীদের ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত
পত্রদূত রিপোর্ট: সেবা ও শৃঙ্খলার ব্রতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় ২য় দিনের কার্যক্রম পরীক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টাস এর পুলিশ সুপার (এমআরটি) ডা. কানিজ হোসেন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস) ফাতেমা-তুজ-জোহরা, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রুহুল আমিন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনিসুজ্জামান।
নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আবু হোসেন ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল এ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামীকাল ২০ এপ্রিল অবশিষ্ঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর ৪ মে লিখিত পরীক্ষা এবং ১৩ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।









