রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের সই করা নোটিশে বলা হয়েছে, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ’ অনুসন্ধান করছে কমিশন।

অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

নোটিশে বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন। এ জন্য নির্ধারিত দিনে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ তাকে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল (অব.) আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান।

সেনাপ্রধানের দায়িত্বে থাকার সময় তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

Ads small one

দেবহাটার রামনাথপুরে জমির বিরোধে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
দেবহাটার রামনাথপুরে জমির বিরোধে কুপিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ২৯ আগস্ট নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। জখম হওয়া ব্যক্তির নাম অশোক কুমার (৬২)। ঘটনার দিন জমির কলাগাছ কাটা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গৌতম মারমুখী হয়ে বসতবাড়ির উঠানে অশোক কুমারকে পিটিয়ে আহত করেন এবং হাতে থাকা দা দিয়ে কুপিয়ে কনুইয়ের ওপরে রক্তাক্ত জখম করেন। পরে আহত অশোক কুমারকে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইদুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা ও খুলনা বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাইদুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা ও খুলনা বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের শোক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ও আন্তর্জাতিক ক্রিকেট স্কোরার সাইদুর রহমান ভূঁইয়া (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
রোববার (৩০ আগস্ট) ভোর ৬ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাইদুর রহমান ২০১৩-১৪ সেশনে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা বিভাগ থেকে ‘বেস্ট স্কোরার অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় এবং সাতক্ষীরা জেলা শাখা। বিবৃতিতে সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু ও শেখ রবিউল ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, দপ্তর সম্পাদক সঞ্জীব কুমার ব্যাণার্জী, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, এবং কার্যকরী সদস্য জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক ইকরামুল ইসলাম লালু, মো. জিয়াউর রহমান সবুজ, অহিদুজ্জামান শামিম, আরিফ হোসেন জেম, ফিরোজ রহমান, শেখ দারুজ্জামান রুবেল, শেখ রফিকুর রহমান লাল্টু, মো. মহাসীন আলী ও এস এম হাবিবুল হাসান। পৃথক বিবৃতিতে খুলনা বিভাগীয় শাখার সভাপতি আবু মোঃ আখতারুজ্জামান (মুকুল) গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সংগঠনের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাত নসিব করার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা নিরসনে সচেতনতামূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা নিরসনে সচেতনতামূলক কর্মশালা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং পারিবারিক সমতা তৈরিতে পুরুষ ও যুবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্প কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘সিসিডিবি শক্তি প্রজেক্ট’-এর বাস্তবায়নে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৫ জন প্রতিনিধি এতে অংশ নেন।
প্রশিক্ষণে সভাপতি ও প্রধান প্রশিক্ষক ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহায়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন শুভ্রা রানী ম-ল ও তন্দ্রা রানী। কর্মশালায় জেন্ডার সমতা, নারীর অধিকার ও নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পরিবারের পুরুষের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি