মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

অজিদের বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
অজিদের বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা

২১ বছর আগে কার্ডিফে সর্বশেষ অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভারেই তা পার করেছে বাংলাদেশ। এমন সাফল্যের পর বড় পুরস্কার পাচ্ছে নাজমুলরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মন্ত্রণালয় থেকে তা নিশ্চিত করা হয়েছে।

Ads small one

দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে দেবহাটার শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ কুলিয়া ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি এইচ এম শাহীন বলেন, কোনো প্রকার অনিয়ম, হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ওসি বলেন, যেকোনো সমস্যায় হতাশ না হয়ে পরিবার ও শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত। শিক্ষার্থীরা যেন কোনো সামাজিক অপরাধের ফাঁদে না পড়ে, সে জন্য শিক্ষকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র সেকশনের পঞ্চম মাসিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন এবং একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, ধারাবাহিক অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার ফল। ছোটবেলা থেকেই মেধার সঠিক মূল্যায়ন কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম উল্লেখ করেন, কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং ভালো মানুষ হয়ে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য। এই সাফল্যগুলোই ভবিষ্যতে তাদের দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেওয়ার ভিত্তি তৈরি করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ ও সাফল্য অর্জনকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।

মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

তালা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’-এর ইউসিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে টিসিসিবি-আয়ারল্যান্ডের সহযোগিতায় এ সভা আয়োজিত হয়। দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যদের মধ্যে সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও স্পনসরশিপ অফিসার বিপ্লব ম-লসহ বিভিন্ন কেন্দ্র থেকে আসা ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।