আশাশুনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থেকে ৫২টি ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীউলা উত্তরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে রাশেদ নামের ওই ব্যক্তিকে তাঁর বসতঘর থেকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের উপপরিদর্শক শেখ মো. জসিম উদ্দিন আকবর বাদী হয়ে আশাশুনি থানায় মামলা করে আসামিকে থানায় সোপর্দ করেন।






