আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে কর্মসূচিটি পালিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নীতিশ কুমার গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রসূন কুমার ম-ল। সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় সুষম খাদ্য তালিকা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের সামনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












