আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক মাও. আব্দুল গফফার। বৈঠকে উপজেলার ১১টি ইউনিয়নের মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।









