শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আশাশুনির গোদাড়ায় ফুটবল টুর্নামেন্টে সুলতানপুর টাইগার ক্লাব চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
আশাশুনির গোদাড়ায় ফুটবল টুর্নামেন্টে সুলতানপুর টাইগার ক্লাব চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া মাঠে অনুষ্ঠিত আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সুলতানপুর টাইগার ক্লাব। ২৬ সেপ্টেম্বর বিকেলে গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে সুলতানপুর টাইগার ক্লাবের মুখোমুখি হয় শ্যামনগরের নওয়াবেকী মিতালী সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে সুলতানপুর টাইগার ক্লাব ৪-৩ গোলে নওয়াবেকী মিতালী সংঘকে পরাজিত করে।

শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে খেলায় সাংসদ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পিএস শফিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ, মাস্টার আরিফ বিল্লাহ, মাস্টার আব্দুর রাজ্জাক, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মোড়ল উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী সুলতানপুর টাইগার ক্লাবকে ৩০ হাজার টাকা ও রানার্সআপ নওয়াবেকী দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন নওয়াবেকী দলের গোলরক্ষক জয়ন্ত এবং ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন সুলতানপুরের নয়ন।

 

Ads small one

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, জামায়াতের উপজেলা আমির ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর-রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, পৌরসভার সচিব তুষার কান্তি, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও শিক্ষক বাকী বিল্লাহ শাহী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা হবে।

আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে রুবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন ওই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে রুবিনা খাতুন নিজ বাড়ির পেছনে গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনিতে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
আশাশুনিতে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ‘আলোকিত আশাশুনি’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলোকিত আশাশুনির আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে এবং প্রভাষক শিরিন বাহার ও সহকারী প্রধান শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. এম নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ রুহুল আমিন, স ম হেদায়েতুল ইসলাম, আবু মুছা তারিকুজ্জামান তুষার, রুহুল কুদ্দুছ ও মশিউল হুদা তুহিন। আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।