শ্যামনগরে ৩০ পরিবারকে ছাগল ও সেলাই মেশিন দিল রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে জীবিকা সহায়তা দিয়েছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন। ২৬ সেপ্টেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।
ভোগী পরিবারগুলোর মধ্যে ১৫টি পরিবারকে দুটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এককালীন সহায়তার বদলে উপকূলীয় এলাকার দরিদ্রদের আয়বর্ধক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ছাগল পালন ও সেলাইয়ের কাজ করে পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আহমেদ অনলাইনে যুক্ত হয়ে উদ্যোগ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য শারাফাতুর রহমান।
ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, উপকূলীয় সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের মতে, এ উদ্যোগ দীর্ঘমেয়াদে এলাকার দরিদ্র পরিবারগুলোর টেকসই আয়ের পথ উন্মুক্ত করবে।












