রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

আশাশুনির বড়দল এলাকা পরিদর্শনে ইউএনও

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
আশাশুনির বড়দল এলাকা পরিদর্শনে ইউএনও

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বৃষ্টির পানিতে জলমগ্ন এলাকা ও ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। শনিবার (১২ জুলাই) সকালে তিনি জলমগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন, ভুক্তভোগি মানুষের সাথে কথা বলেন ও মসজিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং সরকারি অনুদানের আশ্বস্ত করেন।
গত ৪ দিনের একটানা বৃষ্টিপাতের ফলে ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিগত কয়েক বছর এই এলাকার পানি নিস্কাশন হয়না। ফলে এলাকার ঘরবাড়ি, মাঠ-গাট, জমির ফসল জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনজীবনে দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জলমগ্ন এলাকা ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে জলাবদ্ধতার দৃশ্য অবলোকন করেন। মানুষের ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। মানিকখালী-বড়দল সড়কে অবস্থিত কার্লভাটগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শনকালে ইউএনও মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম সরদার, সেক্রেটারী লাল মাহমুদ গাজী, সাংবাদিক শরিফুল ইসলাম, বিএম আলাউদ্দীন প্রমুখের সাথে কথা বলেন এবং মসজিদের উন্নয়নে সহায়তা দানের কথা বলেন।

Ads small one

পাটকেলঘাটায় ২০ বছর ধরে বেহাল দূর্বাডাঙ্গা-গাছা সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ২০ বছর ধরে বেহাল দূর্বাডাঙ্গা-গাছা সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার দূর্বাডাঙ্গা-গাছা গ্রামের ১ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ২০ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সড়কটি স্থায়ীভাবে মেরামত না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ এখন চরমে, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় ও চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, হাঁটুসমান কাদা মাড়িয়ে কোমলমতি শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে খালি পায়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে। এতে যেমন শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ তীব্র আকার ধারণ করে। ফলে জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য পরিবহন এবং দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খলিসখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর রহমানের আমলে রাস্তাটি মাটি দিয়ে উঁচু করা হয়েছিল, যার ফলে সে সময় সাময়িক কিছুটা স্বস্তি মিলেছিল। স্থানীয় সাবেক ইউপি সদস্য পঙ্কজ কুমার এলাকার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কটি দ্রুত পাকাকরণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

প্রাথমিকে বৃত্তির ফলাফলে পাইকগাছায় সেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
প্রাথমিকে বৃত্তির ফলাফলে পাইকগাছায় সেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ফলাফলের দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদ্য প্রকাশিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৩২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ২৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য, এবার পুরো পাইকগাছা উপজেলায় মোট ৫৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, যার মধ্যে ১৯ জনই এই বিদ্যালয়ের।
শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান লিটু ও সাবেক প্রধান শিক্ষক মিলি জেসমিনসহ সকল সহকারী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম ও সহসভাপতি মুহাম্মদ শফিয়ার রহমান। এই সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।

 

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার ঘোষকে সভাপতি ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সাধারণ সম্পাদক করে পুনরায় বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরের ত্রি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ১১ জুলাই সন্ধ্যায় পূজা মন্দিরে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্বে করেন মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ। সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির নিরজ্ঞন কুমার ঘোষ, শিক্ষক অবসরপ্রাপ্ত বিমল কান্তি ঘোষ, গৌতম বিহারী ঘোষ, অধ্যাপক পিজুষ কান্তি ঘোষ, রজ্ঞন ভদ্র, শেখর রজ্ঞন ভদ্র, তরুন কুমার ঘোষ, অনুপ ঘোষ, সুপ্রিয় ঘোষ, অলোকেশ ঘোষ, প্রদিপ রায়, নারায়ণ ঘোষ, আশুতোষ রায়, অমল বিশ্বাস, স্বপন বিশ্বাস, বিশ্বনাথ রায়, সমর ঘোষ, পুরোহিত অপু চক্রবর্তীসহ অনেকে।