রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

চাম্পাফুল প্রাথমিক বিদ্যালয়ে নিরপেক্ষ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
চাম্পাফুল প্রাথমিক বিদ্যালয়ে নিরপেক্ষ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। ১২ জুলাই (রোববার) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাম্পাফুল গ্রামের মো. আলতাফ হোসেন লিখিত বক্তব্যে এই দাবি জানান।
লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা খাতুন ব্যবস্থাপনা কমিটির নিয়ম পরিপন্থীভাবে নিজের ইচ্ছামতো কমিটি গঠনের চেষ্টা করছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে কমিটি গঠনের প্রজ্ঞাপন থাকলেও তিনি পছন্দের ব্যক্তিদের সদস্য করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছেন। এমনকি সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে অগ্রাধিকারভিত্তিক সদস্য হিসেবে যুক্ত না করে হাসপাতালের একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ তোলেন সংবাদ সম্মেলনকারী।
এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হলে তিনি সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Ads small one

কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের তিনজন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের তিনজন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিনজনকে অজ্ঞান করা হয়েছে। তবে পরিবারের এক সদস্য বিষয়টি বুঝতে পারায় ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে উপজেলার কুশলিয়া গ্রামের মৃত এছাক সরদারের স্ত্রী মাছাঃ রিজিয়া খাতুন (৪৫) জানান, ৯ জুলাই দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের রান্নাঘরে গোপনে প্রবেশ করে রাতের খাবারের সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। তিনি এবং পরিবারের অপর ৪ সদস্য রাত ১১টার দিকে ওই খাবার খান। এতে ৩জন তাৎক্ষণিকভাবে জ্ঞান হারান। বিষয়টি বুঝতে পেরে তার মেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে তিনি আরও জানান, ১১জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তারা এখনও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। এ ছাড়া ঘটনার পর থেকে পরিবারের সবাই আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবারটি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তালায় ৯ বছরেন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
তালায় ৯ বছরেন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

‎তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউেিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎জানাগেছে, রোববার দুপুরে ওই শিশুটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মহন্দী পূর্বপাড়ার মৃত হোসেন মোল্লার ছেলে জাকির মোল্লা বাবু (৩৫) শিশুটিকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জাকির মোল্লা বাবু পালিয়ে যায়।
‎এব্যপারে তালা থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত শিশুটির হাত ধরে টানছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
‎এদিকে ঘটনার পর থেকে জাকির মোল্লা তার ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
‎এদিকে, এ ঘটনায় থানায় মামলা বন্ধ রেখে বিষয়টি আপোষ মিমাংসার জন্য এলাকার একটি মহল অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

কলারোয়া প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি “ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা,সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশফিয়াতুন নাহারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল, এফপিআই আলমগীর হোসেন, হাসানুজ্জামান, তরুণ কুমার রায়, পারভেজ হোসেন। এ দিকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের নূর মোহাম্মদ, হেলাতলা ইউনিয়নের শিরিনা আক্তার, সামসুন্নাহার, জুয়েল । পরে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।