আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এ ছাড়া জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আবু বকর সিদ্দিক ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর উপস্থিত ছিলেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের লক্ষ্যে রুকনদের কাছ থেকে গোপন ভোট ও মতামত গ্রহণ করা হয়। এতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ পুরুষ ও মহিলা রুকনরা অংশ নেন। সংগঠনের নির্ধারিত সেশনের নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।












