ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন ইউপি সদস্য প্রার্থী আনিছুর রহমান
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবকদের মাঝে জার্সি বিতরণ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ও জামায়াত নেতা মাওলানা আনিছুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় যুবকদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা আনিছুর রহমান, ওয়ার্ড সভাপতি মহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোজাফফর হোসেন, ওমর আলীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।
মাওলানা আনিছুর রহমান বলেন, যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবকদের নিয়ে সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নেও কাজ করতে চান তিনি।









