যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার
পত্রদূত ডেস্ক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক শিমুল হোসেনের বাড়ি থেকে বোমাসদৃশ্য দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে তার বাড়িতে এসব বস্তু ও চিরকুট রেখে যাওয়ার খবর পেয়ে পুলিশ, ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু ও চিরকুট রেখে গেছে, তা এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।









