কামার বায়সায় চেয়ারম্যান প্রার্থী রমযান আলী ও ভোমরায় মধুর নির্বাচনী সভা
0-0x0-0-0#
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামার বায়সা বাইতুল আমান জামে মসজিদসংলগ্ন এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।
সভায় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন জামায়াতের আমির এ.টি.এম. নাজমুল হুদা, সেক্রেটারি মাওলানা ডা. ওসমান গনি, ইউনিয়ন মজলিসের সদস্য মাওলানা বি.এম. নুরুজ্জামান ও মাস্টার মো. হান্নান।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী মো. আব্দুল গনি ও মো. শাহজাদ্দি এবং জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী মো. আব্দুল গফ্ফার বক্তব্য দেন।
মাওলানা মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভোমরায় চেয়ারম্যান প্রার্থী মমিনুল ইসলাম মধুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমিনুল ইসলাম মধুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় ইউনিয়নের গয়েশপুর খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা সড়কসংলগ্ন মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় মমিনুল ইসলাম মধু স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে যুব উন্নয়নের মাধ্যমে তরুণদের আর্থিক সহযোগিতা, অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট সংস্কার ও নির্মাণ, স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ এবং ন্যায়সংগতভাবে বিচার কার্যক্রম পরিচালনায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
বিশিষ্ট সমাজসেবক মো. আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মো. বাইজিদ হোসেন, মো. ইউনুস আলী, মামুন হোসেন ও আব্দুল খালেক। এ সময় এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।









