কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ আটক ১
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রেজাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাকপুর গ্রামের গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামানকে ৬০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।












