ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নবারুণ স্কুল মোড়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কার্যালয়ে আয়োজিত যুব সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীলতা বাড়াতে সাতক্ষীরা জেলাকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন মুহাম্মাদ মাহবুব আলম।
সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মাওলানা ফজর আলী, সহসভাপতি হাফেজ মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মুবাশ্বশীরুল ইসলাম তকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তরের সভাপতি ডা. এবাদুল ইসলাম এবং মুফতি আবু জাফর ওসমানী।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং যুবসমাজকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি









