বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিশ্ব ডায়াবেটিস দিবসে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
বিশ্ব ডায়াবেটিস দিবসে সাতক্ষীরায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।
সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান জনস্বার্থে এ কর্মসূচির তথ্য জানিয়ে গণমাধ্যমে সংবাদটি প্রচারের অনুরোধ জানিয়েছেন।

Ads small one

বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় দিদারুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় দিদারুল আলম

 

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য চারজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত, জামায়াতে ইসলামী সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। তবে স্থানীয় ভোটারদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনা সদস্য দিদারুল আলম দিদার কোমর বেঁধে মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি শিবনগর, মুচড়া, এগারানি, শ্যামপুর, কাঠালতলা, বল্লী, রায়পুর, ভাটরা, ঘরচালা, শিয়ালডাঙ্গা, আমতলা ও ভাটপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম বলছেন, বল্লী ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা

 

পত্রদূত ডেস্ক: ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (আরসিসিই) বিষয়ক বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু ও হাম মোকাবেলায় জনসম্পৃক্ততা এবং ঝুঁকি যোগাযোগ উভর ক্ষেত্রে কাজ করা সমান জরুরি। এ কাজ স্বাস্থ্য বিভাগের একার কাজ নয়, পুরো কমিউনিটিকে এখানে সম্পৃক্ত করতে হবে। যেন আমরা মহামারির হাত থেকে বাঁচতে পারি। তিনি সবার প্রতি অনুরোধ করেন নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে এবং কমিউনিটিকে একাজে নিয়োজিত করতে। পরিশেষে তিনি ডেঙ্গু ও হাম মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসারগণ অনলাইনে যুক্ত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মো: মনিরুজ্জামান, খুলনা ইউনিসেফের চিফ মো: কাওসার হোসাইনসহ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় সিবিও গভর্নিং বডি কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় সিবিও গভর্নিং বডি কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সি.বি.ও) এর গভর্নিং বডি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ১১ নভেম্বর সকালে সদর উপজেলা এবং আশাশুনি উপজেলার একক সভা সাতক্ষীরা লেক ভিউয়ের হল রুমে উত্তরনের খুলনা জেনারেল ম্যানেজার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ৮ ধুলিহর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউ পি সদস্য মো. ফারুক হোসেন মিঠু, সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও সাইফুদ্দীন সিদ্দিক ওহিদ, সাধারণ সম্পাদক ফিংড়ী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউ পি সদস্য মো. মাহফুজ সরদার, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি কমিটি গঠন করা হয়।