কলারোয়ায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ান মতবিনিময় ও পুরস্কার বিতরণ
কলারোয়া প্রতিনিধি: ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে কলারোয়ায় দিনব্যাপী এক ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ মে) কলারোয়া পৌরসভার হলরুমে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এমইপি (গঊচ) গ্রুপের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কলারোয়ার সিনিয়র ফিল্ড অফিসার মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের খুলনা ডিভিশনের ডিএসএম হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার টিএসএম ইব্রাহিম, কলারোয়া পল্লী বিদ্যুতের সদস্য পল্লব দাস এবং সমাজসেবক আব্দুল গফুর। সভায় এমইপি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা, পণ্যের গুণগত মান এবং বাজার সম্প্রসারণ নিয়ে উপস্থিত গ্রাহক ও মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। কলারোয়া উপজেলার প্রায় ১০০জন ইলেকট্রিশিয়ান এই দিনব্যাপী আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা করপোরেট এই উদ্যোগের প্রশংসা করেন এবং কোম্পানির সাথে ব্যবসা বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।












