কলারোয়ায় জামায়াতের ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির
নিজস্ব প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন করেছে।
শনিবার সকাল সাতটা থেকে কলারোয়ার আছির উদ্দীন শায়েদা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহা. কামারুজ্জামানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় শিবিরের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। নির্ধারিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান ও সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।
দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. রুহুল কুদ্দুস। দিনব্যাপী এ শিক্ষা শিবিরে সংগঠন পরিচালনা ও দায়িত্বশীলতার নানা দিকনির্দেশনা তুলে ধরা হয়।











