শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

কপোতাক্ষে কচুরিপানার জট: ৫ উপজেলার ১০ লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
কপোতাক্ষে কচুরিপানার জট: ৫ উপজেলার ১০ লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা

এম এম জামান মনি, পাটকেলঘাটা: বর্ষার শুরুতেই উজান থেকে নেমে আসা ঢল ও পলি-কচুরিপানার চাপে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অতি গুরুত্বপূর্ণ কপোতাক্ষ নদ অবরুদ্ধ হয়ে পড়েছে। কচুরিপানা ও শেওলার স্তূপ জমে নদীর স্বাভাবিক জোয়ার-ভাটা বন্ধ হয়ে যাওয়ায় যশোর ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইতিমধ্যে যশোর ও সাতক্ষীরার ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর, কলারোয়া ও তালা উপজেলার পাঁচ শতাধিক বিলের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয় অধিবাসীরা জানান, মনিরামপুর ও ঝিকরগাছার বাওড়গুলো থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানার চাপে সম্প্রতি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাড়ীর কাঠের সাঁকোটি ভেঙে গেছে। এছাড়া তালা উপজেলার মাগুরা বাজারের নির্মাণাধীন ব্রিজের সংলগ্ন বাঁশের সাঁকোতেও কচুরিপানা আটকে নদীর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে পাটকেলঘাটা বলফিল্ড সড়কসহ আশপাশের এলাকা ইতিমধ্যে জলমগ্ন।

 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজা স্বর্ণার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

 

Ads small one

আজ রাতের ঘুম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
আজ রাতের ঘুম

মোঃ রহমত আলী
আজ রাতের ঘুম
আর নাও ভাঙতে পারে,
আফসোসে লাভ নেই কোনো..
জেগে উঠবোই হাশরের ময়দানে।

ইনসাফ ঠিকই হবে
আমলের হিসেবে,
হয় আগুনে.. নয় গুলবাগে।

আজ রাতে ঘুমের আগেই
তওবা করে নাও মন,
সকাল তোমার.. কবে হবে কেমন..?

সৃষ্টির সুখ অল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
সৃষ্টির সুখ অল্প

জয়ন্ত কুমার চঞ্চল
মন ভালো নাই কিন্তু আছে
বৃষ্টি পাড়ায় গল্প,
হতাশ হাওয়ায় তাই ফুলেছে
কৃষ্টি সেথায় স্বল্প।
তপ্ত পোড়া দাগ গুলো সেই
দৃষ্টি এড়ায় কল্প,
কি আর করা মেনেই নিই
সৃষ্টির সুখ অল্প।

সেঁজির ঘেরায় ফুল ফুটেছে
কাঁটার সাথে দোস্তি,
ডাহুক পাখির ছা গুলো তাই
ফুড়ুৎ উড়ে স্বস্তি।

কদম কেয়ার বাহারে আজ
খোঁপায় গুঁজে শান্তি,
বাদলা বিকেল বিক্রি করে
উড়ার যত ক্লান্তি।

শোভনা খালে নেটের জালে
আটল পেতে রোজ,
বৃষ্টি-বাদল ভাইবোন মিলে
স্বপ্নের করে খোঁজ।

নষ্ট রোদের সোনালী আভায়
মেঘের আনাগোনা,
বৃষ্টির রাতে একাকী ঘুমায়
সুখের ছানা পোনা।

চেনাকে চিনে চল
মো: রহমত আলী
এক নদী শত ঘাট
মানুষেও বহু জাত
আজ রাত কাল প্রভাত।

এক মনে কত ভেদ
মানুষে বহু ভেদাভেদ
ভালো মন্দের নেই শেষ।

এক গাছে কত ফল
মানুষের মনে ছল
চেনাকে আরো চিনে চল।

 

সূবর্ন কিরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
সূবর্ন কিরণ

মো: হায়দার আলি শান্ত
ভাবের মহলে সুপ বন দোলে
কোন কবি আসিয়া রচিতে কহিল
অমর প্রেম কাহিনি অশ্রু জলে
শব্দ ছন্দ মোর অন্তরে বাজিল।
মহা মায়া কাননে যাঁর আসন
সে কেন আসে ভাবের সংসারে
যার হাতে গড়া মায়া কানন
কোন স্বপ্ন চারিণী আসে অন্তরে।
সুবর্ন কিরণ জ্বেলে চলে যায়
ঐ সুদুর নীল আকাশ পানে
মোর ভাবনা বাড়ে গোধূলি বেলায়
যমের ভয়ে আমি ভীত ক্রন্দনে।
সেই কবির আসন পাতা জগৎ সভায়
তাঁরি মনে পড়ে ক্ষনে ক্ষনে।