কুমিরা মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শনে খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পাটকেলঘাটা প্রতিনিধি: খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজে শুভেচ্ছা সফর করেছেন। এ সময় তিনি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
কলেজের অধ্যক্ষ লুৎফুননেছা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানসিক মূল্যবোধ গড়ে তোলা শিক্ষকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ ও যতœ নিয়ে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।









