খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের চার জন সহসভাপতি, এক জন সাধারণ সম্পাদক, এক জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুই জন যুগ্ম সম্পাদক, এক জন কোষাধ্যক্ষ, ১৩ জন নির্বাহী সদস্য, দুই জন নির্বাহী সদস্য (উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণের জন্য সংরক্ষিত) এবং দুই জন নির্বাহী সদস্য (মহিলা সংরক্ষিত) পদে নির্বাচনের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. নির্বাচনের সময়সূচি নির্ধারণপূর্বক তফসিল ঘোষণা করা হয়েছে।
খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য আপত্তি বা আবেদন আগামী ২০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনার অফিস কক্ষে গ্রহণ করা হবে। খসড়া ভোটার তালিকা আপত্তির বিষয়ে ২৩ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনারের অফিস কক্ষে শুনানি ও নিষ্পত্তি করা হবে।
২৪ আগস্ট বিকাল চারটায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র (প্রতিটি মনোনয়নপত্রের মূল্য দুই হাজার টাকা) ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষ থেকে বিতরণ করা হবে।
মনোনয়নপত্র ০১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষে দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ৩ সেপ্টেম্বর বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। খসড়া প্রার্থী তালিকা ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নামের চুড়ান্ত তালিকা ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ভোট গ্রহণের পর খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে।
খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও নির্বাচন কমিশনার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬ ইরুফা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ সকল তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণী








