বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

গাবুরার ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
গাবুরার ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক ঘোড় দৌড় উপভোগ করতে উপস্থিত হন।

আয়োজক কমিটির সদস্য ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, প্রতিযোগিতায় মোট ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলো তাদের গতি ও দক্ষতার প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা চলাকালে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে সাতক্ষীরার তালা থানার মাহিম রাজা প্রথম স্থান অর্জন করে। বিজয়ীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদেরও উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়।

এ সময় অতিথিরা বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘোড় দৌড় শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতিযোগিতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত দর্শনার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Ads small one

জাসাসের সাংগঠনিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
জাসাসের সাংগঠনিক সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বিকেল চারটায় শহরের এবি খান পেট্রোল পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ রাজ্জাক, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন, সদস্যসচিব শরীফ ইমরান টিটু, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদ, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত এবং পাটকেলঘাটা জাসাসের আহ্বায়ক রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, সাবেক সংসদ সদস্যের প্রতিনিধি ও জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজী আবু দাউদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি কে এম রকিবুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ।
সভায় এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে তৈরি কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে আলোচনা হয়। পাশাপাশি ১০ আগস্ট দলিল লেখক সমিতির এক লাখ তিন হাজার টাকা এবং ১২ আগস্ট সিগারেট কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বেলা ১১টায় যুব সংগঠন সিডিও ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সভার আয়োজন করে। প্যানেল চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউডিএমসির সভাপতি রুস্তম আলী, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।