শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

গাভায় কালভার্ট ও খাল আটকে কৃত্রিম জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
গাভায় কালভার্ট ও খাল আটকে কৃত্রিম জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে সরকারি কালভার্ট ও খালের মুখ আটকে কৃত্রিম জলাবদ্ধতা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অতিবৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়লে গাভা গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে সুকুমার সরকার ও তাঁর ভাইদের এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ফিংড়ী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রসংলগ্ন সরকারি কালভার্টের মুখে ঘনপাটা (বাঁশের পাটা) দিয়ে এবং রাস্তার পশ্চিম পাশের ঘেরের পানি আটকে রেখে মূল খালে স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চারপাশের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি প্লাবিত হয়ে তৈরি হয়েছে তীব্র জলজট।

এলাকাবাসীর অভিযোগ, সুকুমার সরকার ও তাঁর দুই ভাইÑজগদীশ সরকার এবং প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া কর্মকা- চালিয়ে আসছেন। সুকুমার সরকারের বিরুদ্ধে মামলা-বাণিজ্য, নানা দালালি ও চোরাচালানে যুক্ত থাকার তথ্য রয়েছে। প্রভাব খাটানোর কারণে সাধারণ মানুষ আগে প্রতিবাদ করার সাহস পাননি।

বর্তমানে পরিবার কল্যাণ কেন্দ্র এলাকায় বসবাসকারী শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াত স্থবির হয়ে পড়েছে।

অবিলম্বে কালভার্ট ও খালের মুখ থেকে অবৈধ পাটা অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

 

Ads small one

প্রীতি ফুটবলে নওয়াবেঁকি মিতালী সংঘের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
প্রীতি ফুটবলে নওয়াবেঁকি মিতালী সংঘের জয়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমীর উদ্যোগে বালির মাঠে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিপক্ষ বুড়িগোয়ালিনীকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় নওয়াবেঁকি মিতালী সংঘ।
খেলার উদ্বোধন করে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে ও সুশৃঙ্খল রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ, শিক্ষক মইনুল ইসলাম ও একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। আয়োজকেরা নিয়মিত এ জাতীয় উদ্যোগ চালুর ঘোষণা দেন।

সখিপুরে হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষা-সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সখিপুরে হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষা-সামগ্রী বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ও নৈতিক শিক্ষার প্রসারে দেবহাটার সখীপুর ইউনিয়নের চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন ও শিক্ষা-সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ম্যান ফর ম্যান ফাউন্ডেশন’।
শনিবার আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ, খাতা ও কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সখীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন (ময়না) সামাজিক উন্নয়নে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

 

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কর্মকা- গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ইউনিয়ন পূজা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন কমিটির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সিনিয়র সহসভাপতি প্রাণকৃষ্ণ দাশ। সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম ম-ল, হিন্দু মহাজোটের সভাপতি আইনজীবী শিবুপ্রসাদ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।