ছাত্রদল নেতাদের ওপর হামলায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্বেগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পিসহ অন্য নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার রাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। জেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী মোনায়েম কবির ও সাধারণ সম্পাদক এস এম আল-আমীন এক যৌথ বিবৃতিতে জানান, গণআন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিবেশে কোনো ধরনের সহিংসতা বা হামলা কাম্য নয়।
বিবৃতিতে তাঁরা অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।









